বাফুফের উদ্যোগে ওয়াটকিসের সহায়তা

স্পোর্টস রিপোর্টার

কোচ জেমি ডের পথ ধরে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর স্টুয়ার্ট ওয়াটকিসও শামিল হচ্ছেন বাফুফের সুবিধাবঞ্চিত মানুষদের খাবার প্রদান কর্মসূচিতে। প্রতিশ্রুতি অনুযায়ী একবেলা খাবারের পৃষ্ঠপোষকতা করবেন তিনি।

গতকাল রবিবার বাফুফের ফেসবুক পেজে এ ঘোষণা দেন ৫৩ বছর বয়সি ওয়াটকিস। পাশাপাশি করোনা ভাইরাস এড়াতে দেশের জনগণকে সরকারি নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান তিনি।