বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া ইউরোপিয়ান ফুটবল এখনো মাঠে ফেরার প্রহর গুনছে। কবে শেষ হবে এ অপেক্ষা? এ প্রশ্নের একটা আবছা উত্তর দিলেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। জানালেন, যে সময়েই মাঠে ফিরুক চলতি মৌসুম, দুটো শীর্ষ ক্লাব প্রতিযোগিতা ইউরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ শেষ করতে হবে ৩ আগস্টের মধ্যে। তিনি বলেন, ‘এটা হতে পারে মে, জুন, জুলাই... আবার খেলা নাও হতে পারে। সেই বিকল্পও আলোচনায় আছে। এটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। তবে, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ, সবই আগামী ৩ আগস্টের মধ্যে অবশ্যই শেষ করতে হবে।’ কাঠামোয় পরিবর্তন আনার ব্যাপারটিও বিবেচনায় আছে তাদের। সেক্ষেত্রে এক লেগে কিংবা এক শহরেও হতে পারে নক আউটের বাকি খেলাগুলো।