আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা
দুর্যোগকালীন করোনা পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়তে হয়েছে কোমলমতি শিশুদের নিয়ে। তাদের এই বিষয়টি মাথায় নিয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে আদিতমারী উপজেলা প্রশাসন।
সরকারিভাবে প্রাপ্ত বরাদ্দকৃত অর্থ দিয়ে শিশুদের খাদ্য কিনে বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে বিতরণ করেন ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুল ইসলাম।
গত দুদিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আটটি ইউনিয়নের ৩৬৭টি পরিবারের মাঝে এসব শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।
এ সময় প্রত্যেক পরিবারকে দেওয়া হয় নুডুলস এক প্যাকেট, চিনি এক কেজি, সুজি এক কেজি, লাচ্চা সেমাই এক প্যাকেট, বিস্কুট এক প্যাকেট ও একটি করে সাবান।
এ সময় ইউএনও ও পিআইও ছাড়াও মফিজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন উপস্থিত ছিলেন।