গোপালগঞ্জে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এক

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে করোনার লক্ষণ নিয়ে বেসরকারি একটি ওষুধ কোম্পানির এসআর (৩৫) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। শনিবার রাত ১২টায় তিনি সামান্য জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ নিজড়া গ্রামে। তিনি শহরের ইসলামপাড়ার ভাড়া বাড়িতে থাকতেন।

গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তির পর ঐ ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।