শেবাচিমের করোনা ওয়ার্ডে সাত রোগী ভর্তি

বরিশাল অফিস

মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে বরিশাল শের-ই-বাংলা চিকিত্সা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে সন্দেহজনকভাবে দুই নারীসহ নতুন সাত জন রোগীকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা সন্দেহে ১১ জন রোগী চিকিত্সাধীন রয়েছেন। রবিবার সকালে শেবাচিম হাসপাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, নতুন যারা ভর্তি হয়েছে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হয়েছে।

সূত্রমতে, জ্বর, গলাব্যথা ও কাশিসহ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে বরগুনার পাথরঘাটা, পটুয়াখালীর মির্জাগঞ্জ, ভোলা সদর, পিরোজপুরের নেছারাবাদ, মঠবাড়িয়া, বরিশাল নগরী ও ঝালকাঠি থেকে এক জন করে রোগী ভর্তি হয়েছেন।