চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
মূল্যতালিকা না টাঙিয়ে ক্রেতাদের থেকে পণ্যের অতিরিক্ত দাম আদায় রোধ এবং ক্রেতাদের সচেতন করতে চৌদ্দগ্রামের মুন্সিরহাট বাজারে পাঁচ দোকানে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন সরকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন সরকার বলেন, মূল্য তালিকা না থাকায় ক্রেতা ও বিক্রেতাকে সচেতন করতে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।