রাঙ্গামাটিতে কোয়ারেন্টাইনে ৫০

পিপিই মজুত ৪৪৮০

রাঙ্গামাটি প্রতিনিধি

করোনা ভাইরাস মোকাবিলায় রাঙ্গামাটিতে চিকিত্সা সুরক্ষার জন্য ৪৪৮০টি পিপিই মজুত রয়েছে। রবিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস চিকিত্সার জন্য সরকারি ১১টি কেন্দ্রে ২৬৩টি বেড প্রস্তুত রেখেছে। যার মধ্যে কোভিড-১৯ চিকিত্সার জন্য প্রস্তুতকৃত বেড রয়েছে ১৫০টি। কোভিড-১৯ মোকাবিলায় ডাক্তার প্রস্তুত করে রাখা হয়েছে ৮৬ জনকে এবং নার্স রয়েছেন ১০০ জন।

বিবৃতিতে আরো বলা হয়, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর মধ্যে পিপিই রয়েছে ৪৪৮০টি। যার মধ্যে বিতরণ করা হয়েছে ১২৪টি। সর্বমোট মজুতের মধ্যে জেলা প্রাণিসম্পদ বিভাগের কাছে পিপিই মজুত রয়েছে ৫০০টি। এছাড়া সার্জিক্যাল মাস্ক রয়েছে ৪৭৭৮টি, বিতরণ করা হয়েছে ১০৯টি। মাস্ক এন রয়েছে ৯৫-৫৬০টি, হাতে তৈরি মাস্ক ২৪০টি, বিতরণ করা হয়েছে ২০টি। এর মধ্যে জরুরি ওষুধ পর্যাপ্ত মজুত রয়েছে।

এদিকে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানিয়েছেন, রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত ভালো আছে। তবুও আমরা করোনা ভাইরাস মোকাবিলাই সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি।