আদমদীঘিতে যৌন নিপীড়নের ঘটনায় মামলা

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘিতে এক প্রবাসীর স্ত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় আব্দুর রাজ্জাক ওরফে বাবু ফকিরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে আদমদীঘি থানায় মামলাটি হয়। মামলা সূত্রে জানা যায়, আদমদীঘির ডহরপুর গ্রামের ইলিম ফকিরের ছেলে আব্দুর রাজ্জাক একই গ্রামের প্রবাসীর স্ত্রীকে প্রায় কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত শুক্রবার সকালে গৃহবধূকে একা পেয়ে আব্দুর রাজ্জাক যৌন নিপীড়ন করে। গৃহবধূ চিত্কার করলে রাজ্জাক পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়। ওসি জালাল উদ্দীন মামলা দায়েরের কথা নিশ্চিত করেন।