চট্টগ্রাম অফিস
দেশব্যাপী করোনা পরিস্থিতির কারণে চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলার ১১১তম আসর স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার মেলা আয়োজক কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, ব্রিটিশবিরোধী আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ১৯০৯ সালে এই কুস্তি বা বলী খেলা প্রচলন করেন। প্রতি বছর ১২ বৈশাখ চট্টগ্রাম নগরীর লালদীঘির মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এই বলী খেলাকে তিন দিনব্যাপী নগর জুড়ে বিশাল মেলা বসে।