ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি অঞ্চলে করোনা ভাইরাস সংক্রান্ত চিকিত্সা তথ্য ও পরামর্শ সেবা চালু করা হয়েছে। উত্তর সিটিতে বসবাসকারী যে কোনো নাগরিক ফোন করে করোনা ভাইরাস সংক্রান্ত চিকিত্সা তথ্য ও পরামর্শ নিতে পারবেন। কেন্দ্রগুলো হলো—নারী মৈত্রী, পিএ-১, মগবাজার, ঢাকা। ফোন-৮৮০২-৯৩৫৫২৭৭, নারী মৈত্রী, পিএ-২, মোহাম্মদপুর, ঢাকা। ফোন-০১৩১১-৯৪৬৪৩২, ঢাকা আহসানিয়া মিশন, পিএ-৩, নেকী বাড়িরটেক মাজার রোড, মিরপুর, ঢাকা। ফোন-০১৩০১-৫৯৬৮৩৯, বাপসা, পিএ-৪, বর্ধিত পল্লবী, মিরপুর, ঢাকা। ফোন-০১৭৭০-৭২২১৯৪, ইউটিপিএস, পিএ-৫, উত্তরা, ঢাকা। ফোন-০১৩১৪-৭৬৬৫৪৫। এ বিষয়ে উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন বলেন, করোনা সংক্রান্ত সকল তথ্য দেওয়ার জন্য প্রাথমিকভাবে ফোনের মাধ্যমে এ সেবা চালু করা হয়েছে।