বিশেষ প্রতিনিধি
সংক্রামক রোগের বিস্তারে বিশ্বব্যাপী কারাগারগুলো সব সময়ই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। ফলে আশঙ্কা রয়েছে, কারাগারে বন্দি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের ওপরও কোভিড-১৯ তথা করোনা ভাইরাস বিপর্যয়কর প্রভাব ফেলতে পারে। বিশেষত জনবহুল কারাগারে, যেখানে স্বাস্থ্যসেবা অপর্যাপ্ত। কারাগারে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এসব বিবেচনায় রেখে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) কারা অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মিলিত হয়ে সম্ভাব্য করোনা ভাইরাস প্রতিরোধে দেশের ৬৮টি কারাগারে কাজ করছে। পাশাপাশি কারাগারে করোনা ভাইরাস সংক্রমণ রোধে, সক্ষমতা বাড়াতে কাজ শুরু করেছে।