গুপ্তঘাতক করোনা

এই সময়ের ছড়া 

 

সুজন বড়ুয়া

 

যুদ্ধ যুদ্ধ কঠিন যুদ্ধ

ঘোষণা করেছে বিশ্ব

শত্রু কিন্তু ভীষণ অচেনা

শত্রু যে অদৃশ্য।

 

শত্রু এবার ভাইরাস এক

নাম নাকি তার করোনা

সেই নাকি মহা গুপ্তঘাতক

তার থেকে কেউ বড়ো না !

 

তাকে রুখতেই ব্যস্ত বিশ্ব

খুঁজছে নতুন বর্ম

লকডাউন আর কোয়ারেন্টিনে

নেতারা গলদঘর্ম।

 

কিন্তু করোনা গুপ্তঘাতক

হও যত প্রাণঘাতী

আমরা তোমাকে জয় করবই

আমরা গেরিলা জাতি।