আমাদের বোধোদয় হোক

ফার্মগেট ও মনিপুরীপাড়াসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেল, মূল গেটগুলোতে হ্যান্ড ওয়াস, পানি বা স্যানিটারাইজের ব্যবস্থা রয়েছে। যারাই ঢুকছে এলাকাগুলোতে, সকলেই এসব উপকরণ ব্যবহার করছে। কিছু কিছু বাড়িওয়ালা তাদের গেটের সঙ্গে জীবানুনাশক পদার্থ রেখেছে, যেন গেট ও তালা খোলার আগে নিজের হাত জীবাণুমুক্ত করতে পারে। এর থেকে অন্যরাও উত্সাহিত হতে পারে। শুধু করোনা ভীতিতে নয়, যে কোনো সুরক্ষার জন্য মানুষের মাঝে এই সচেতনতা সব সময় টিকে থাকুক। আর যারা এখনো সচেতন হয়নি, তাদের চেতনাও জেগে উঠুক। প্রত্যেকটা মানুষ যখন নিজের অবস্থান থেকে সচেতন হয়ে নিজ দায়িত্বটা পালন করবে, তখন শুধু করোনা ভাইরাস নয়, যে কোনো সংকটই দূর হবে বাংলার বুক থেকে। সবার মাঝে অনুসৃত হোক মনুষ্যত্বের চেতনা, হোক বোধদয়।

রবীন ভাবুক

ফার্মগেট, ঢাকা