পর্যটনশিল্পে প্রণোদনা দেওয়ার আহ্বান

সারা বিশ্বের মতো বাংলাদেশের পর্যটনশিল্পও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। তাই পর্যটনশিল্প টিকিয়ে রাখতে সরকারের প্রতি প্রণোদনা ঘোষণার দাবি জানানো হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান এবং বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদুল ইসলাম সাগর গতকাল রবিবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি