ভাঙ্গায় করোনা উপর্সগ নিয়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের রায়পাড়া গ্রামে সোমবার ভোররাতে করোনা উপর্সগ নিয়ে সালাম মাতুব্বর(৭০) নামের এক বৃদ্ধ মারা গেছে।তিনি উক্ত গ্রামের আইজুদ্দিন মাতুব্বরের ছেলে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিনউদ্দিন জানান, জ্বর ও শ্বাসকষ্ট এবং লিভারে সমস্যা নিয়ে তিনি কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার ভোররাতে তিনি মারা গেলে তার শরীর থেকে শ্যাম্পল নিয়ে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

উল্লেখ্য, কিছুদিন আগে মৃত ব্যক্তির পাশের বাড়িতে মালয়েশিয়া ফেরৎ দুই বাংলাদেশি বসবাস করেন।

ইত্তেফাক/এমআরএম