কুমিল্লায় পুলিশের নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকান চালু

‘আপনার পুলিশ, আপনার দরজায়’ -এ স্লোগানে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে জেলার প্রতিটি থানা এলাকায় সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্যের ভ্রাম্যমাণ দোকান চালু করা হয়েছে। করোনার সংক্রমণ রোধে জনগণকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হতে জেলার এসব থানা এলাকায় সাশ্রয়ী মূল্যের এই ভ্রাম্যমাণ দোকান চালু করা হয়। 

সোমবার সকালে জেলার সদর দক্ষিণ, বুড়িচং ও দেবিদ্বার থানা এলাকায় গিয়ে এই কর্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। পুলিশ সুপার জানান, 

‘আমার ব্যক্তিগত উদ্যোগে ও জেলায় কর্মরত পুলিশের কর্মকর্তাদের আর্থিক সহায়তায় করোনা প্রতিরোধে জনগণকে ঘরে রাখার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। ফোন দিলেই ভ্রাম্যমান দোকান পাড়া-মহল্লায় কমমূল্যে চাল, ডাল, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল, লবণসহ নিত্যপণ্য নিয়ে যাবে। এ উদ্যোগের কারণে জনগণ বাড়ি বসেই তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী পেয়ে যাবেন, তাদের আর ঘর থেকে বের হতে হবে না।’

ইত্তেফাক/এসআই