মাদারগঞ্জে রাস্তা বন্ধ করে দিচ্ছে স্থানীয়রা

মাদারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মেলান্দহ উপজেলার চর ঘোষেরপাড়ায় একজন করোনা রোগী শনাক্ত হওয়ায় পাশ্ববর্তী থানা মাদারগঞ্জ জুড়ে আতঙ্ক শুরু হয়েছে। প্রশাসন প্রচুর চেষ্টা করে লক ডাউন রাখার চেষ্টা করলেও জনগন তা মানছেনা। হাট বাজারে প্রচুর লোকের সমগম ঘটছে। উপজেলার প্রায় বাজারগুলিতে লক ডাউন রক্ষায় প্রশাসন দিনে রাতে প্রচেষ্টা চলাচ্ছে। এ অবস্থায় মাদারগঞ্জ থানায় কিছু যুবক ব্যক্তিগত উদ্যোগে রাস্তা বন্ধ করে লকডাউন পালন করার চেষ্টা করা হচ্ছে। 

সোমবার বিকেল থেকে মাদারগঞ্জ পৌর এলাকাসহ অনেক এলাকায় নিজেদের উদ্যোগে যুবকরা রাস্তায় ব্যারিকেট বসিয়ে বাঁশ বেঁধে রাস্তা বন্ধ করে দিয়েছে। এলাকায় জনসমগম হ্রাস করতে বালিজুড়ি পূর্বপাড়ায় তালগাছের পাতা ও বাঁশ বেধে রাস্তা লকডাউন করেছে স্থানীয় যুবকরা। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা হানাসুজ্জামান সাগর জানায়, জনগন কোনরকম লক ডউন মানছেনা তাই বাধ্য হয়ে আমাদের গ্রামে জনসমাগম কমাতে নিজেরাই উদ্যোগ নিলাম। বালিজুড়ি পূর্বপাড়া ছাড়াও উপজেলার অনেক স্থানে গ্রামে গ্রামে রাস্তা বন্ধ করে লকডউন করছে বলে খবর এসেছে। 

এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম জানান, আজ লকডউন অমান্য করায় কয়েকশ মোটর সাইকেল ও ইজিবাইক চালককে সর্তক করে দেয়া হয়। আগামীকাল থেকে আরো কঠোর অবস্থানে যাবে প্রশাসন। কোন কাজ ছাড়া কেও যাতে বাইরে না যায় সে ব্যাপারে ব্যাপক প্রচার প্রচারনা চলাচ্ছি। 

ইত্তেফাক/এসআই