করোনা প্রতিরোধে যুবরাজ-হরভজন

শচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি কিংবা মহেন্দ্র সিং ধোনিরা আগেই এগিয়ে এসেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে এবার এগিয়ে এলেন দুই সাবেক ভারতীয় ক্রিকেটার-যুবরাজ সিং ও হরভজন সিং। অলরাউন্ডার যুবরাজ ৫০ লাখ রুপি অনুদান দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। আর অফ স্পিনার হরভজন ও তার স্ত্রী গীতা বাসরা ৫ হাজার পরিবারকে দিচ্ছেন খাদ্যসহায়তা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রবিবার কয়েকটি ছবি পোস্ট করে হরভজন জানান, এ দিন থেকে শুরু করে দিয়েছেন তাদের কার্যক্রম। টুইট বার্তায় অনুদানের কথা জানান যুবরাজ। অন্যদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।