নোভেল করোনা ভাইরাসের কারণে দেশের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ ঘোষণা করায় তার প্রশংসা করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। বিশ্বের যে কোনো রাষ্ট্রব্যবস্থার চেয়ে এই প্যাকেজ উন্নত উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আবারও আর্থসামাজিক উন্নয়নের ধারায় ফিরতে সক্ষম হবে। তিনি বলেন, এই প্যাকেজের আওতায় এসেছে সমাজের সর্বস্তরের মানুষ। — প্রেস বিজ্ঞপ্তি