পঞ্চগড় প্রতিনিধি
করোনা সংক্রমণ ঠেকাতে আজ মঙ্গলবার থেকে বেলা ১টায় বন্ধ হয়ে যাবে জেলা শহরসহ পাঁচ উপজেলার সকল হাটবাজার ও দোকানপাট। জরুরি সেবা হিসেবে শুধুমাত্র ওষুধের দোকান খোলা থাকবে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার আহ্বান জানিয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী প্রচার প্রচারণা অব্যাহত রাখলেও হাটবাজার ও দোকানপাটে জনসমাগম দেখা যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেলা ১টা পর্যন্ত সকলকে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে হাটবাজার ও দোকানপাটে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, এ সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।