চতুর্থ দিনের মতো বিশ্বে আক্রান্ত ১৩ লাখ ও মৃত্যু ৭৩ হাজার ছাড়িয়েছে

বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। গতকাল আক্রান্ত ১৩ লাখ এবং মৃত্যু ৭৩ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়েছে ২ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ। তবে ভয়ংকরভাবে ভাইরাস ছড়িয়ে পড়া স্পেনে চতুর্থ দিনের মতো মৃত্যুর সংখ্যা কমেছে। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সুরঙ্গের শেষে আলো দেখা যাবে। আক্রান্তের সংখ্যা বাড়ায় জরুরি অবস্থার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জাপান। ব্রিটেনে মৃত্যুর সংখ্যা ৫ হাজারের বেশি। আর আয়ারল্যান্ডের প্রধানমন্¿ী ফের তার পুরোনো চিকিত্সা পেশায় ফিরেছেন। মুম্বাইয়ে একটি হাসপাতালের ২৬ নার্স ও তিন চিকিত্সক আক্রান্ত হওয়ায় ঐ হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে।

স্পেনে কমছে

স্পেনে ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে ৪ হাজার ২৭৩ জন এবং মারা গেছে ৬৩৭ জন। দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ৩৫ হাজার ৩২ জন এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫৫ জনের। এর আগে ৫ এপ্রিল নতুন আক্রান্ত ৫ হাজার ৪৭৮ ও মৃত্যু ৬৯৪ জন, ৪ এপ্রিল আক্রান্ত ৬ হাজার ৯৬৯ ও মৃত্যু ৭৪৯ জন, ৩ এপ্রিল আক্রান্ত ৭ হাজার ১৩৪ ও ৮৫০ জনের মৃত্যু হয়। ইতালিতেও আশার আলো দেখা গেছে। দেশটিতেও গত কয়েকদিন ধরে আক্রান্ত ও মৃত্যু কমছে। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার মা দোলোরস সালা কারি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আলো দেখছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে গতকাল পর্যন্ত মোট আক্রান্ত ৩ লাখ ৫৬ হাজার ৭ জন এবং মৃত্যু হয়েছে ১০ হাজার ৪৬৭ জনের। এক দিনে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৩৩৪ জন এবং মারা গেছে ৮৫১ জন। নিউ ইয়র্কে মৃত্যুর সংখ্যা কমেছে। রবিবার ঐ রাজ্যে মোট ৫৯৯ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মারা গিয়েছিল ৬৩০ জন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একে ‘সুড়ঙ্গের শেষে আলোর দেখা পাওয়া গেছে’ বলে বর্ণনা করেছেন। তবে মার্কিন উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউচি মৃত্যুর হার কমাকে সাময়িক অগ্রগতি বলে মনে করেন। তার সঙ্গে সুর মিলিয়েছেন মার্কিন সার্জন জেনারেল জেরোমি অ্যাডামস। তিনি মনে করেন আগামী সপ্তাহগুলো হবে খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং সময়। নিউ ইয়র্কের গভর্ণর অ্যান্ড্রিউ কুওমো ২৯ এপ্রিল পর্যন্ত শাটডাউনের মেয়াদ বাড়িয়েছেন। এদিকে ব্রিটেনে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৩৭৩ জনে পৌঁছেছে। ২৪ ঘন্টায় ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে ২৪ ঘন্টায় ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মারা গেছে ৮ হাজার ৯১১ জন যা ইতালি ও স্পেনের পর সর্বোচ্চ।

জাপানে জরুরি অবস্থা

করোনা ভাইরাসে প্রাদুর্ভাব ঠেকাতে জাপানের সরকার জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে। এ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবেন দেশটির প্রধানমন্¿ী শিনজো অ্যাবে। বৈঠকের পরই জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত জাপানে ৩ হাজার ৬৫৪ জন আক্রান্ত। এর মধ্যে মারা গেছে ৮৫ জন।

অন্য দেশের পরিস্থিতি

কোয়ারেন্টাইনে যেতে রাজি না হওয়ায় তাইওয়ানের নাগরিক এক জন নারীকে ডিপোর্ট করেছে দক্ষিণ কোরিয়া। আবার বাজারে আসা ক্রেতাদের ওপর ইচ্ছা করে কাশি দেওয়ার অভিযোগ প্রমাণ হওয়ায় নিউজিল্যাণ্ডে এক ব্যক্তিকে সাজা দিয়েছে আদালত। চিকিত্সকদের সহায়তা করতে পুরোনো পেশায় ফিরেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্¿ী লিও ভারাদকার। তিনি ডাক্তার হিসেবে পুনরায় নিবন্ধন করেছেন এবং সপ্তাহে এক শিফট কাজ করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, সাত বছরের ডাক্তারি করার অভিজ্ঞতা রয়েছে ভারাদকারের। রাজনীতিতে যোগ দেওয়ার আগে তিনি জুনিয়র ডাক্তার হিসেবে কাজ করেছেন।

ভারতে নার্স ও চিকিত্সক আক্রান্ত

মুম্বাইয়ের ওখার্ড হাসপাতালে তিন জন চিকিত্সক ও ২৬ জন নার্স করোনা ভাইরাসে আক্রান্ত। এর জেরে ঐ হাসপাতালকে ‘সংক্রামক এলাকা’ (কনটেইনমেন্ট জোন) ঘোষণা করে হাসপাতালে সবার আসা-যাওয়া বন্ধ করে দিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করছে কর্তৃপক্ষ। ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৭০৪ জন যা এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৮১। মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১১১। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৮ জনের। তবে চিকিত্সায় সুস্থ হয়ে উঠেছেন ৩১৮ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্¿ণালয় জানিয়েছে, পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ৮০। মৃতের সংখ্যা ৩। সুস্থ ১০ জন। যদিও মুখ্যমন্¿ী মমতা ব্যানার্জি গতকাল জানিয়েছেন, রাজ্যে আক্রান্ত ৬১ ও মারা গেছে ৩ জন। আক্রান্ত ও মৃত্যুতে রাজ্যগুলোর মধ্যে শীর্ষে মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্ত ৭৪৮ এবং ৪৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে লকডাউনের মেয়াদ আরো বাড়ানোর চিন্তা চলছে বলে জানা গেছে।

ভারতের রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ও অন্যান্য রাজ্যপালরা সিদ্ধান্ত নিয়েছেন যে, আগামী এক বছর তারা তাদের বর্তমান বেতন থেকে ৩০ শতাংশ কম নেবেন। করোনার মোকাবিলায় ও অর্থনৈতিক বিপর্যয় সাম‌লাতেই এই সিদ্ধান্ত। একইভাবে এমপিরা তাদের বেতন ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই অর্থ যাবে প্রধান‌মন্¿ীর তহবিলে। গতকাল মন্¿িসভার বৈঠকের পর একথা জানিয়েছে সরকার। পাশাপাশি আগামী দুই বছরের সংসদ সদস্য তহবিলও বাতিল করা হচ্ছে। তহবিলের ৭ হাজার ৯০০ কোটি রুপিও প্রধানমন্¿ীর তহবিলে যাবে বলে মন্¿ী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন।

নয়াদিল্লির নিজামুদ্দিন মারকাজে গত মাসে তাবলিগ জামাতে অংশ নেওয়া ২৫ হাজার অংশগ্রহণকারীকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে করোনা সংকটে আফগান সরকারকে সহায়তা করছে তালেবান। দীর্ঘদিন ধরে সরকারের সঙ্গে বিরোধ থাকলেও সংকটে তারা ভাইরাসের বিস্তার রোধে এগিয়ে এসেছে। সরকার তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পাকিস্তানে আক্রান্ত ৩ হাজার ৭৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৫২ জনের। —রয়টার্স, বিবিসি ও আল জাজিরা