করোনা আক্রান্তদের পাশে পিডব্লিউডির প্রকৌশলীরা

মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যে দেশের হতদরিদ্র মানুষের সাহায্য ও ভাইরাসে আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের পাশে এসে দাঁড়িয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান গণপূর্ত অধিদফতরের প্রকৌশলীরা।

প্রধান প্রকৌশলী মো. আশরাফূল আলমের আহ্বানে সাড়া দিয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী এবং উপ-সহকারী প্রকৌশলীগন তাদের বৈশাখী ভাতার অর্ধেক (৫০ শতাংশ) মানবতার সেবায় দান করে দেন।

রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনে সোমবার গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আশরাফূল আলমের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার জন্য সহায়তার এই টাকা হস্তান্তর করেন কর্মকর্তারা। দেশের এই ক্রান্তিলগ্নে প্রকৌশলীদের এই সময়োপযোগী উদ্যোগের জন্য আন্তরিক অভিনন্দন জানান প্রধান প্রকৌশলী।

ইত্তেফাক/আরএ