বাংলা
মো. সুজাউদ দৌলা
সহকারি অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
সাহিত্যের রূপ-রীতি
— হায়াত্ মামুদ
১। সাহিত্যের পরিধি —
(ক) বিশাল (খ) সীমাবদ্ধ
(গ) স্বল্প (ঘ) নির্দিষ্ট
২। সাহিত্যের রূপ বলতে নিচের কোনটিকে বোঝায়?
(ক) বিভিন্ন শাখা (খ) ছন্দ, অলংকার
(গ) সাহিত্যের বিচার
(ঘ) সাহিত্যের পাঠ
৩। ছন্দোবদ্ধ ভাষায় লিখিত রূপকে বলা হয়-
(ক) গদ্য (খ) নাটক
(গ) কবিতা (ঘ) গান
৪। মহাকাব্য ও গীতিকবিতা কিসের রূপভেদ?
(ক) উপন্যাসের
(খ) গল্পের
(গ) নাটকের
(ঘ) কবিতার
৫। যুদ্ধবিগ্রহকে উপজীব্য করে কী রচিত হয়?
(ক) কবিতা (খ) কাব্য
(গ) মহাকাব্য (ঘ) নাটক
৬। অতিশয় দীর্ঘ কাহিনীর কবিতাকে সাধারণভাবে বলা হয়-
(ক) কাব্য (খ) নাটক
(গ) মহাকাব্য (ঘ) গল্প
৭। কোন কবিতায় কবির মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়?
(ক) গীতিকবিতায় (খ) খণ্ড কবিতায়
(গ) কাহিনী কবিতায়
(ঘ) মহাকাব্যে
৮। বাংলা সাহিত্যের গীতিকবিতার আদি নিদর্শন কোনটি?
(ক) চর্যাপদ (খ) শ্রীকৃষ্ণকীর্তন
(গ) বৈষ্ণব কবিতাবলি
(ঘ) চৈতন্য ভাগবত
৯। শোক-গাথা নিচের কোন কাব্যের পর্যায়ভুক্ত?
(ক) মহাকাব্য (খ) গীতিকবিতা (গ) খণ্ড কবিতা (ঘ) সনেট
১০। নিচের কোন কবিকে বিদ্রোহী কবি আখ্যা দেওয়া হয়?
(ক) মধুসূদন দত্ত (খ) সুকান্ত ভট্টাচার্য
(গ) কাজী নজরুল ইসলাম
(ঘ) জসীমউদ্দীন
১১। সাহিত্যের রূপ বলতে যা বোঝানো হয়-
(ক) সাহিত্য বিশ্লেষণ করা
(খ) সাহিত্যের বিভিন্ন উপাদান
(গ) সাহিত্যের বিভিন্ন শাখা (ঘ) সাহিত্যের উদ্দেশ্য
১২। কবিতাকে ‘কবিতা’ বলা হয় কেন?
(ক) ছন্দোবদ্ধ ভাষায় লেখা হয় (খ) বর্ণনামূলক ভাষায় লেখা হয়
(গ) ছোট করে লেখা হয়
(ঘ) চরণ মিল করে লেখা হয়
১৩। রাবণ সীতাকে হরণ করে কেন?
(ক) সীতাকে বিবাহ করতে
(খ) যুদ্ধ করতে
(গ) শূপর্নখার মান রক্ষার্থে
(ঘ) মুক্তিপণ আদায়ে
১৪। বৈষ্ণব কবিতাবলিকে গীতিকবিতার আদি নিদর্শন বলার কারণ-
(ক) প্রথম রচিত গীতিকবিতা (খ) সর্বশ্রেষ্ঠ গীতিকবিতা
(গ) বৈষ্ণবরা রচনা করেন
(ঘ) ক্ষুদ্রকায় বলে
১৫। শোক-গাথাকে গীতি কবিতা বলার কারণ-
(ক) কবির মনের শোক প্রকাশ পায়
(খ) বেদনা বর্ণিত হয়
(গ) কবির আপন অনুভূতি প্রকাশ পায়
(ঘ) কবি দুঃখ বর্ণনা করেন
১৬। কাজী নজরুল ইসলামকে ‘বিদ্রোহী কবি’ বলার কারণ-
(ক) তাঁর কবিতায় বিদ্রোহ ফুটে উঠে (খ) তিনি দেশপ্রেমিক
(গ) তিনি অন্য কবিদের বিদ্রোহী (ঘ) তিনি প্রথাবিরোধী
১৭। বিশ্বসাহিত্যে নাটককে সর্বাপেক্ষা প্রাচীন বলা হয় কেন?
(ক) প্রাচীনকাল থেকে অভিনীত হয় (খ) প্রাচীনকালে নাটক পঠিত হত
(গ) প্রাচীনকালে রচিত হয়নি (ঘ) বর্তমানকালে নাটক নেই
১৮। ছন্দ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
(ক) গল্প (খ) উপন্যাস
(গ) প্রবন্ধ (ঘ) কবিতা
১৯। ‘মেঘনাদবধ’ কোন শ্রেণির কাব্য?
(ক) গীতিকবিতা (খ) উপন্যাস (গ) শোকগাথা (ঘ) মহাকাব্য
২০। ‘বৈষ্ণব পদাবলি’ কোন ধরনের সাহিত্য?
(ক) গীতিকবিতা (খ) মহাকাব্য (গ) শোকগাথা (ঘ) কাহিনিকাব্য
২১। ‘বন্দে মাতরম’ কবিতায় নিচের কোনটি প্রকাশ পেয়েছে?
(ক) ভক্তি (খ) শোক
(গ) স্বদেশপ্রেম (ঘ) কৌতুক
২২। ‘নকশীকাঁথার মাঠ’ ও ‘সোজনবাদিয়ার ঘাট’ কোন জাতীয় রচনা?
(ক) কাব্য (খ) মহাকাব্য
(গ) শোকগাথা (ঘ) প্রবন্ধ
২৩। নিচের কোন সাহিত্য সরাসরি দর্শককে প্রভাবিত করে?
(ক) নাট্যসাহিত্য (খ) উপন্যাস
(গ) কাব্যসাহিত্য (ঘ) ছোটগল্প