ঢাকা থেকে ২ যুবক ফেরায় আতঙ্কে এলাকাবাসী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হামুয়া ও আলাপুর গ্রামে রাজধানী ঢাকার করোনাভাইরাস উপদ্রুত এলাকা মুগদা ও বাসাবো থেকে আগত দুই যুবককে হোম কোয়ারেন্টাইনে পুলিশের নজরধারীতে রাখা হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় ওয়ার্ড মেম্বার শামীমুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

 

জানা যায়, গত রবিবার ভোরে ওই যুবকরা ঢাকা থেকে বাড়ি ফেরেন। এরই মধ্যে ঢাকার মুগদা ও বাসাবো এলাকা করোনাভাইরাস উপদ্রুত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২ যুবকের আগমনে গ্রামের লোকজন ভয়ে আতংকিত হয়ে পড়েন।

 

স্থানীয় ওয়ার্ড মেম্বার শামীমুর রহমান জানান, তাদেরকে ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কোয়ারেন্টাইন করা বাড়িতে জনসমাগম এড়াতে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে।


 
শায়েস্তাগঞ্জ থানার এএসআই জসিম উদ্দিন এ বিষয়ে জানান, প্রশাসন বিষয়টি জানার পর পুলিশকে অবগত করলে পুলিশ তাদেরকে নজরধারীতে রেখেছেন।

 

ইত্তেফাক/এএম