সাঁথিয়ায় ১ পরিবার লকডাউন, কয়েকজনের নমুনা সংগ্রহ

পাবনার সাঁথিয়ার ক্ষেতুপাড়া ইউনিয়নের এক পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও কয়েকজনের করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করছেন চিকিৎসকরা।

 

জানা যায়, উপজেলার রসুলপুর গ্রামের জনৈক ব্যক্তি নারায়ণগঞ্জ পোশাক শ্রমিকের কাজ করতেন। তিনি গত সোমবার বিকালে নিজ বাড়িতে আসলে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে জানালে ওই দিন রাতেই থানা পুলিমের সহায়তায় ওই বাড়ি লকডাউন করে উপজেলা প্রশাসন। এলাকার নিরাপত্তায় বাড়িটিতে গ্রাম্য পুলিশ বসিয়ে পাহাড়ায় রাখা হয়েছে। এ ছাড়াও উপজেলার সেলন্দা, নারিন্দা গ্রামের কয়েকজন ঢাকা-নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসায়, তাদের হোমকোয়ারেন্টে রেখে নমুনা পরীক্ষা করা হচ্ছে ।

 

এ বিষয়ে ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মুনসুর আলম পিনচু বলেন, এলাকাবাসীর তথ্যে থানা পুলিশের সহযোগিতায় ওই পরিবারকে লকডাইনের আওতায় আনা হয়েছে। এলাকার নিরাপত্তার স্বার্থে গ্রাম পুলিশের পাহাড়া বসানো হয়েছে। ওই পরিবারকে খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতা ইউনিয়ন পরিষদ থেকে দেয়া হচ্ছে।


 
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ বলেন, যেহেতু নারায়ণগঞ্জ ও ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বেশি, সেহেতু ওই এলাকা হতে যে আসবে আমরা তাকেই গভীর পর্যাবেক্ষণে রাখছি।

 

ইত্তেফাক/এএম