রামগতিতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, ১৭ পরিবার লকডাউন

লক্ষ্মীপুরের রামগতিতে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার সকালে (৭ এপ্রিল) উপজেলার চরসীতা এলাকার নিজ বাড়িতে মারা যান তিনি। 

স্থানীয়রা জানান, করোনা উপসর্গ নিয়ে মৃত ওই ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করতেন। গত এক সপ্তাহ ধরে তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। এ ঘটনায় তার বাড়িসহ ৩ টি বাড়ির ১৭ পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহিম জানান, মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।  

আরো পড়ুন: ঢাকা থেকে ফেরা পোশাক শ্রমিকসহ দু’জনের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

তিনি আরও জানান, আজ মঙ্গলবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ১১ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির বাড়িসহ ৩ টি বাড়ির ১৭ পরিবারকে লকডাউন করা হয়েছে। 

ইত্তেফাক/এএএম