উল্লাপাড়ায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ৫

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

উল্লাপাড়া উপজেলার ছাইবেরিয়া গ্রামে মঙ্গলবার সকালে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে পূর্ণিমাগাতী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি ফরিদা ইয়াসমিন ও একই গ্রামের মোহাম্মদ জিয়াকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলামিন হোসেন জানান, গ্রামের ছোটো ছেলেদের ক্রিকেট খেলার সময় তুচ্ছ ঘটনা নিয়ে ফরিদা ইয়াসমিন ও মোহাম্মদ জিয়ার দলের মধ্যে সংঘর্ষ হয়। উল্লাপাড়া থানার ডিউটি অফিসার জাহিদ জানান, সংঘর্ষে লিপ্ত উভয় পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।