দিনাজপুরে ত্রাণসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

দিনাজপুরে কর্মহীন মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। গত তিন দিন ধরে দিনাজপুরের বিভিন্ন স্থানে তিনি ত্রাণসামগ্রী বিতরণ করছেন। সোমবার সকাল থেকে দিনাজপুর শহরের পুলহাট এলাকায় কর্মহীন রিকশাভ্যান চালকসহ বিভিন্ন স্থানে তিনি ত্রাণ বিতরণ করেন। এছাড়াও তিনি করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস প্রমুখ।