মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেলের ধাক্কায় আছান উল্লাহ (৭৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার চরবাইলজুরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উপজেলার পয়লা ইউনিয়নের চরবাইলজুরি গ্রামের মৃত মজিদ বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান, আছান উল্লাহ চরবাইলজুরি এলাকায় বাড়ির ভেতর থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেল আরোহী সিংজুরী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. সিরাজুল ইসলামের ছেলে মো. মিজানুর রহমান বেপরোয়াভাবে আছান উল্লাহকে ধাক্কা দেয়।এতে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরো পড়ুন: চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত, হাসপাতাল লকডাউন
ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম জানান, বিষয়টি আমি শুনেছি। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। অভিযোগ করা হলে ঘাতক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এএএম