স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রুপ সমপ্রতি কোভিড-১৯ মহামারী মোকাবেলায় গ্রাহক, কমিউনিটি এবং কর্মচারীদের বর্তমান এবং দীর্ঘমেয়াদী প্রয়োজনগুলি মেটানোর জন্য বিশ্বব্যাপী বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রুপ সিইও বিল উইন্টারস এ ঘোষণা দিয়েছেন। ঘোষিত সহায়তার মধ্যে রয়েছে, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য যারা বিভিন্ন পণ্য এবং সেবা সরবরাহ করছে এবং যারা এই মহামারীর কারণে সর্ব্বোচ্চ চাহিদা থাকা পণ্য তৈরির পরিকল্পনা করছেন এমন প্রতিষ্ঠান গুলোর জন্য এক বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়া।
বিশ্বব্যাপী কোভিড-১৯ দ্বারা ক্ষতিগ্রস্থ সমপ্রদায়গুলিকে সহায়তা দিতে ৫০ মিলিয়ন মার্কিন ডলার গ্লোবাল তহবিল গঠন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিষদ তাদের কর্মীদের সুরক্ষা এবং সুস্বাস্থ্য রক্ষার জন্য দূরবর্তী স্থান থেকে কাজের ব্যবস্থাও চালু করেছে। সকল কর্মীদের তাদের সুবিধার্থে ভার্চুয়াল লার্নিং এর মাধ্যমে নিজেদের দক্ষতার বাড়ানোর জন্য উত্সাহিত করছে। - প্রেস বিজ্ঞপ্তি