ঢাকার মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে শ্যামলী পর্যন্ত রিং রোডের সাদা-কালো রঙের ডিভাইডার সম্পূর্ণ ভালো আছে। অথচ সেই ভালো স্লাবগুলো তুলে ফেলে ভাঙা হচ্ছে এবং লাগানো হচ্ছে নতুন স্লাব! কিছু এলাকায় পুরাতন স্লাবগুলোর গায়ে সিমেন্ট মাখিয়ে সেই স্লাবগুলো লাগানো হচ্ছে, যাতে পুরানো স্লাবগুলোকে নতুন দেখা যায়। ঢাকা শহরের অনেক অলিগলি যেখানে ভাঙা অবস্থায় আছে, সেগুলো মেরামত না করে সম্পূর্ণ ভালো স্লাবগুলো তুলে ফেলে নতুন স্লাব কেন লাগানো হচ্ছে তা বোধগম্য নয়। অর্থ অপচয় করার মতো বেদরকারি কাজ যারা করছেন, তারা কি দেশ-দরদি না অর্থলোভী?
মো. মেজবাহউদ্দিন, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা