ভারতীয় বোলারদের রেকর্ড

এক বছরে টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নয়া রেকর্ড গড়লো ভারত। এ বছর ২৪৭টি উইকেট নিয়েছেন ভারতীয় বোলাররা। নিজেদের ক্রিকেট ইতিহাসে এটাই ভারতের সর্বোচ্চ উইকেট শিকার। এ বছর ২৪ জন খেলোয়াড় ভারতের হয়ে টেস্ট খেলেছেন। এরমধ্যে ১৪ ম্যাচে ১২৯ ইনিংসে ৫৯৬৭ রানের ব্যবধানে ২৪৭টি উইকেট নেন দলের বোলাররা। যার মাধ্যমে ভেঙে গেল ৩৯ বছরের রেকর্ড। এর আগে এক বছরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ভারত করেছিলো ১৯৭৯ সালে। ২০ জন খেলোয়াড় ১৭ ম্যাচের ১৫০ ইনিংসে ৭৩৬১ রানের বিনিময়ে ২৩৭ উইকেট নিয়েছিলো তত্কালীন ভারতীয় বোলাররা।