প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৪৭ কোটি টাকা প্রদান করল বিএবি

করোনা প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী যে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার আপত্কালীন প্রণোদনা ঘোষণা করেছেন, তাকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক্স (বিএবি) স্বাগত ও অভিনন্দন জানিয়েছে। বিএবি বিশ্বাস করে প্রধানমন্ত্রী ঘোষিত এ প্রণোদনা দেশের ক্ষুদ্র, মাঝারি ও বৃহত্ শিল্পকে সচল রাখবে এবং এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি অব্যাহত থাকবে। করোনা উদ্ভূত সংকট মোকাবিলায় নিম্নআয়ের জনগোষ্ঠীর সাহায্যার্থে এবং চিকিত্সা সরঞ্জামাদি যেমন— পিপিই, টেস্টিং কিট, রেসপিরেটরি ইকুইপমেন্ট ইত্যাদি ক্রয়ের জন্য বিএবির পক্ষ থেকে এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ৫ এপ্রিল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা প্রদান করেছেন। এর মধ্যে ন্যাশনাল ব্যাংক ১৫ কোটি টাকা এবং অন্যান্য প্রতিটি পুরাতন ব্যাংক ৫ কোটি টাকা এবং ৪র্থ প্রজন্মের ব্যাংকগুলো ২০ লাখ টাকা করে প্রদান করে। —প্রেস বিজ্ঞপ্তি