বঙ্গবন্ধুর খুনি মাজেদের গ্রেফতার খুশির খবর :পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের একজন আব্দুল মাজেদ গ্রেফতার হয়েছে। করোনা-সংকটের মধ্যে আমরা খুশির একটা খবর পেলাম। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, আশা করেছিলাম মুজিববর্ষে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অন্তত একজনকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করা হবে। সেটা সম্ভব হলো। তবে এখনো চার জন খুনি পলাতক রয়েছে। এদের একজন যুক্তরাষ্ট্রে ও  আরেকজন কানাডায়। আমাদের প্রত্যাশা, মুজিববর্ষেই বাকি খুনিদেরও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা সম্ভব হবে। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি দরকার দেশের ও প্রবাসী জনগণের সহযোগিতা। আমাদের আশাবাদ, মুজিববর্ষেই তা সম্ভব হবে।