বিয়ের আসরে বরকে  গলাকেটে হত্যা 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিয়ের আসরে বরকে গলাকেটে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার বিকালে উপজেলার কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, চৌমুহনী শহরের হাজীপুর এলাকায় সম্রাট গ্রুপ ও সুমন গ্রুপের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছে। মঙ্গলবার হাজীপুর এলাকার সুমন গ্রুপের সদস্য মাহফুজের সঙ্গে কুতুবপুর গ্রামের হালিম মিস্ত্রির মেয়ের বিয়ের দিন ছিল। বিয়ে করার জন্য বিকালে মাহফুজ বেগমগঞ্জের কুতুবপুর গ্রামের হালিম মিস্ত্রির বাড়ি পৌঁছে। এ সময় সম্রাট গ্রুপের প্রধান সম্রাটের নেতৃত্বে হামলা করে বর মাহফুজকে গলাকেটে হত্যা করে তারা এলাকা ত্যাগ করে। 

আরো পড়ুন : নারায়ণগঞ্জ জেলা পুরোপুরি লকডাউন : আইএসপিআর 

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুন-অর রশিদ চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। 

ইত্তেফাক/ইউবি