লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনা উপসর্গে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনায় এক বাড়ির পাঁচ পরিবারকে লকডাউন করা হয়। মঙ্গলবার সন্ধায় উপজেলার দরবেশপুর গ্রামে এ মৃত্যুর ঘটনা ঘটে। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রওশন জামিল বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, জ্বর ,শ্বাস কষ্ট নিয়ে উপজেলার দরবেশপুরের সিরাজুল ইসলাম নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধাকে মঙ্গলবার বিকেলে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসেন পরিবারের লোকজন। পরে তার নমুনা সংগ্রহ করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোগীর লোকজন গোপনে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। পরে নিহতের বাড়িসহ ৫ পরিবারকে লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আরও পড়ুন: সরকারি নির্দেশ অমান্য করে টিএমএসএসের কিস্তি আদায়, ১৫ কর্মী আটক
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। রিপোট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এসি