তাবলিগ জামাতের সবাইকে বাড়ি চলে যাওয়ার নির্দেশ

করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারের নেওয়া পদক্ষেপ সমর্থন করে সারাদেশে চলমান তাবলিগ জামাতের সবাইকে ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল ঢাকার কাকরাইল মসজিদ থেকে তাবলিগ জামাতের শুরা সদস্য অধ্যাপক ইউনুস সিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। তাবলিগ অনুসারীদের উদ্দেশে এতে বলা হয়, তিন চিল্লা, এক চিল্লার জামাত বা মাস্তুরাতসহ যে কোনো জামাত যারা আল্লাহর রাস্তায় চলতেছেন তারা যার যার বাড়ি রওনা হয়ে যাবেন। প্রয়োজনে প্রশাসনের সাহায্য নেবেন। বাড়ি ফিরে দোয়া, তেলাওয়াত, দাওয়াত ও অন্যান্য এবাদত ও তওবা এস্তেগফার করে পুরা উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে মাফ চাইবেন।