সিরাজগঞ্জের কামারখন্দে করোনা সন্দেহে এক ব্যক্তিকে নমুনা সংগ্রহ করে আইসোলেশনে প্রেরণ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৮ এপ্রিল) মধ্য রাতে ওই ব্যক্তিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আইসোলেশনে প্রেরণ করা হয়।
আরও পড়ুনঃ আড়াইহাজারে করোনা আক্রান্ত রোগী শনাক্ত, এলাকা লকডাউন
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমনুল হক জানান, মঙ্গলবার বিকেলে ভবঘুরে এক ব্যক্তিকে একজন ভ্যান চালক হাসপাতালে নিয়ে আসে। ওই ব্যক্তির শরীরে জ্বর ও সর্দি থাকায় করোনা সন্দেহ হয়। পরে রাতেই ওই ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয় এবং ওই ব্যক্তিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আইসোলেশনে প্রেরণ করা হয়।
ইত্তেফাক/ এমএএম