টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে পাঁচ কোটি ৪০ লাখ টাকা মূল্যমানের এক লাখ ৮০ হাজার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার করেছে। জানা যায়, শুক্রবার ভোররাত পৌনে দুইটার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল নিয়ে হ্নীলা মৌলভীবাজার উত্তরপাড়া একটি মত্স্য খামারের পাস থেকে তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ উদ্ধার করে। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে এক লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে ঊর্ধ্বতন-কর্মকর্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।