রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভের উদ্যোগে দুস্থ ৫২০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভের উদ্যোগে চলমান খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে ‘সীমান্ত খেলাঘর আসর’ ও গেণ্ডারিয়ায় অসহায় ও দুস্থ ৫২০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৮এপ্রিল) সকাল ১১ টা থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

এছাড়াও করোনা ভাইরাস সংক্রামণ রোধে করণীয় সম্পর্কিত জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

রোটারিয়ান সুমন সাহা, রোটারিয়ান মোহাম্মদ সোহেল ও সফিউন নাসিরের তত্ত্বাবধানে রোটারি ক্লাব অফ ঢাকা স্ট্রার্স এর ব্যবস্থাপনায় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব সাইফুল ইসলামের সহযোগিতায় রোটারিয়ানগণ, রোটারেক্টর এবং গেন্ডারিয়া থানার পুলিশ সদস্যরা তালিকাভুক্ত প্রতিটি পরিবারের নিকট সোশ্যাল ডিসট্যান্সিং পালনপূর্বক খাদ্যসামগ্রী হস্তান্তর করেনl

আরো পড়ুন: তাবলীগ জামাত ফেরত আরেক বৃদ্ধের মৃত্যু, দুই বাড়ি লকডাউন

রোটারি করোনা সাপোর্ট ইনিশিয়েটিভের অন্যতম উদ্যোক্তা রোটারিয়ান টি আই এম নুরুল কবীর সুষ্ঠু এবং সুন্দরভাবে বিতরণ কাজ সম্পাদনের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেনl

ইত্তেফাক/এএএম