জনসমাগম বন্ধ হোক

বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশ উপেক্ষা করে বসছে হাট-বাজার, আড্ডা ও দলবেঁধে চলাফেরা। আবার অনেকে স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা করছেন না। বিশেষ করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে রীতিমতো চায়ের দোকান বা টঙের দোকানে সন্ধ্যা হলে বসে চায়ের আড্ডা, চলে রাজনৈতিক আলোচনা-সমালোচনা ও গালগল্প। বিকালবেলা খেলার মাঠে শিশু-কিশোরদের ভিড় সবকিছু মিলিয়ে যেন এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করে। তাই এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের দেখা মেলে না জোরালো ও কার্যকর কোনো ভূমিকা নিতে। এ অবস্থায়, ঐ সমস্যা সমাধানের জন্য প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছি।

হাবিবুর রহমান

শিক্ষার্থী, বাংলা বিভাগ, কুমিল্ল­া বিশ্ববিদ্যালয়