প্রায় সময়ে দেখা যায়—রাস্তার পাশে, রাস্তার মোড়ে, বাজারের অলিগলিতে, দোকানপাটের সামনে, স্কুল-কলেজের আঙিনায় ও দেয়ালের পাশে ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়। কখনো ময়লা-আবর্জনার স্তূপ তৈরি হয়ে যায়। এতে করে পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে পড়ে। জনসাধারণের মাঝে বিভিন্ন রোগ-জীবাণু ছড়ানোর আশঙ্কা থাকে। এ অবস্থায়, ডাস্টবিন দেওয়া হলে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি জনসাধারণের মাঝেও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা তৈরি হবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই যে, জরুরিভিত্তিতে প্রতিটি বাজারে একাধিক ডাস্টবিন দেওয়া হোক।
মোহাম্মদ আবদুল্লাহ
ভাটিয়া পূর্বপাড়া (মৌলভীবাড়ি),
নিয়ামতপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ