বিআইটিআইডিকে করোনা শনাক্তের মেশিন দিল চবি

চট্টগ্রাম অফিস

বাংলাদেশ ইনিস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) -এর কাছে করোনা ভাইরাস শনাক্তকরণের কাজে ব্যবহূত রিয়েল-টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরটি-পিসিআর) মেশিন হস্তান্তর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। গত মঙ্গলবার এই মেশিন হস্তান্তর করা হয়। মেশিনটির প্রতিস্থাপন ও ব্যবহারবিধি বিষয়ে বিআইটিআইডি কর্মকর্তাদেরকে প্রশিক্ষণসহ সার্বিক সহায়তা প্রদান করবে চবি প্রশাসন।

 এ বিষয়ে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে করোনা ভাইরাস শনাক্তকরণের কাজে ব্যবহূত মেশিন প্রদান করতে পেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার গৌরবান্বিত।