লালপুরে অগ্নিদগ্ধ কৃষকের মৃত্যু

দুই বাড়ি ভস্মীভূত

লালপুর (নাটোর) সংবাদদাতা

লালপুর উপজেলার সাদিপুর গ্রামে অগ্নিদগ্ধ হয়ে নূরুল ইসলাম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে নূরুল ইসলামের বাড়ির রান্নাঘরে আগুন লাগলে নেভানোর চেষ্টা করতে গিয়ে তিনি দগ্ধ হয়ে মারা যান। এসময় তার রান্নাঘর ছাড়াও আরো একটি ঘর পুড়ে যায়। নিহত নুরুল ইসলাম সাদিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত জামাল প্রাং-এর ছেলে।  স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে পুড়ে নুরুল ইসলাম মারা যাওয়া ছাড়াও লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। অপরদিকে ঐদিন বিকালে উপজেলার উপজেলার আড়বাব ইউনিয়নের কচুয়া গ্রামে রুহুল আমিন রতন নামের এক কৃষকের তিনটি ঘর আগুনে পুড়ে গেছে।