সাভারে তাবলিগ জামাতের ১৫ জন কোয়ারেন্টাইনে, পঁচিটি বাড়ি লকডাউন

ইত্তেফাক রিপোর্ট

সাভার পৌরসভার ছায়াবিথী-সবুজবাগ ও ব্যাংক কলোনি মহল্লায় তাবলিগ জামাত থেকে ফেরত আসা ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সাভার থানা পুলিশ। পুলিশের নির্দেশনার পর স্থানীয় জনপ্রতিনিধি তাবলিগফেরত ঐ ব্যক্তিদের অবস্থান করা ৫টি বাড়িতে লাল নিশান টাঙ্গিয়ে দিয়েছে।

এলাকাবাসী জানায়, সিলেটের সুনামগঞ্জ থেকে তাবলিগ জামাত থেকে ফেরত সাভারের ছায়াবীথি ও সবুজবাগ মহল্লার ৭ ব্যক্তি মঙ্গলবার এলাকায় এসে অবাধে ঘোরাফেরা করতে থাকে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত হন। এ সময় ঐ ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ এবং তাদের অবস্থান করা বাড়িগুলোকে লকডাউন করেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, দুটি মহল্লায় তাবলিগ থেকে আগত ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।