ইত্তেফাক রিপোর্ট
মুক্তিযোদ্ধা ও নারীনেত্রী অ্যাডভোকেট রাখি দাস পুরকায়স্থর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। গতকাল বুধবার এক শোকবার্তায় তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নারী আন্দোলনের অন্যতম সংগঠক রাখি দাশ সোমবার রাতে ভারতের গুয়াহাটির একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। দেশের সব প্রগতিশীল ও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী রাখি দাশ পুরকায়স্থ মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্র ইউনিয়নে যোগদানের মাধ্যমে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। রাখি দাস বিশিষ্ট রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্যের স্ত্রী।