প্রয়োজনে ভুক্তভোগী খামারিদের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের অনুরোধ

মত্স্য ও প্রাণিসম্পদ খাতের উত্পাদন, পরিবহন ও বিপণনে কোনো সমস্যা হলে ভুক্তভোগী খামারিদের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

গতকাল বুধবার মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জানান, নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভুক্তভোগী খামারিদের দিক-নির্দেশনা প্রদানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধান করা হচ্ছে। এছাড়া মাছ, মাংস, দুধ ও ডিম সংক্রান্ত গুজব ও অপপ্রচার বন্ধে বিভাগীয় ও জেলা পর্যায়ের মত্স্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে করোনার প্রাদুর্ভাব বিবেচনা করে নিয়ন্ত্রণ কক্ষের সময়সীমা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে ১১ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার ঘোষণা দিয়েছিল মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বর্তমানে রাজধানীর ফার্মগেটের প্রাাণিসম্পদ অধিদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ (ভবন নং-১, কক্ষ নং-৪০৮, টেলিফোন নং-০২ ৯১২২৫৫৭) পরিচালিত হচ্ছে।