রংপুরের পীরগঞ্জে কালোবাজারে ন্যায্যমূলের চাল পাচারকালে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় ৯০ বস্তা চালসহ একটি ট্রাক্টর জব্দ করা হয়।
বুধবার মধ্যরাতে পীরগঞ্জের গুর্জিপাড়া এলাকা থেকে ট্রাক্টর বোঝাই চালের বস্তাসহ তিনজনকে আটক করে ভেন্ডাবাড়ি পুলিশ। ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন : কামারখন্দে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ১২
তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেন্ডাবাড়ি সড়কের দর্জিপাড়া কলেজের সামনে থেকে চালের বস্তা বোঝাই একটি ট্রাক্টর জব্দ করা হয়। এতে ৯০ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় ট্রাক্টর চালক ইসমাইল, হেলপার রিয়াদ এবং শ্রমিক জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ভেন্ডাবাড়ির চাল ব্যবসায়ী রবিউল ইসলাম এর গোডাউন থেকে ন্যায্যমূল্যের এসব চাল ট্রাক্টরে করে সাদুল্যাপুরে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন।
ইত্তেফাক/ইউবি