বোকো হারামের জঙ্গিরা নাইজেরিয়ার উত্তর-পূর্বের দুই সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে দখল করে নিয়েছে। এদিকে জঙ্গিরা লেকশাদের একটি গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সামরিক সূত্র এ কথা জানায়।
ওই সূত্র জানায়, আইএস মদদপুষ্ট ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএনডব্লিউএপি) জঙ্গিরা ব্যাপক লড়াইয়ের পর বগা শহরের একটি নৌঘাঁটি ও বহুজাতিক যৌথ টাস্ক ফোর্সের (এমএনজেটিএফ) একটি ঘাঁটি দখল করে নেয়। সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বোকো হারাম বারবার হামলা চালায়। বোকো হারাম গাড়িবহর নিয়ে এসে বগা শহরে এ হামলা চালায় এবং এমএনজেটিএফ ঘাঁটি দখল করে। নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক সূত্র বলেন, জঙ্গিরা হামলা চালিয়ে বগা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরের নৌবাহিনীর একটি ঘাঁটিও দখল করে নেয়।