ইনফান্তিনোর হুঁশিয়ারি

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগে আবারও লিগ আয়োজন করার ঘোর বিরোধী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইউরোপে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলেও ফুটবল লিগগুলো ইতিমধ্যেই মাঠে ফেরার তোড়জোড় শুরু করে দিয়েছে। বুন্ডেসলিগার দলগুলো নেমে পড়েছে অনুশীলনেও! ডাচ লিগ কর্তৃপক্ষও যথা সময়ে লিগ শুরু করতে চাইছে। তবে ফিফা সভাপতির সতর্কবার্তা, ‘পরিস্থিতি শতভাগ নিরাপদ না হলে প্রতিযোগিতা পুনরায় শুরু করা হবে দায়িত্বজ্ঞানশূন্যের চেয়ে বেশি কিছু’। তবে লিগ বন্ধ রাখায় যে আর্থিক ক্ষতির মুখে পড়েছে লিগগুলো, তা পুষিয়ে দিতে এগিয়ে আসবে ফিফা। ২৭০ কোটি ডলার সমপরিমাণের তহবিল নিয়ে ক্ষতি মোকাবিলায় প্রস্তুত আছে ফিফা, জানিয়েছেন ইনফান্তিনো।